রাস্তার কাজ তদারকির সময় ব্যাগে মিলল টাকা, উপসহকারী প্রকৌশলী আটক
পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় ব্যাগে অবৈধ লেনদেনের টাকা রাখার অভিযোগে এক উপসহকারী প্রকৌশলীকে আটকের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বোদা উপজেলার সাকোয়া গিদালপাড়া নামক স্থানে ঘটনাটি ঘটে। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বোদা উপজেলার সাকোয়া-নয়াদীঘি ভায়া বোয়ালমারী পাকা রাস্তার কাজ চলাকালীন নিম্নমানের কাজ নিয়ে অভিযোগ করে আসছিলেন তারা। তবে তাতে মোটেও কর্ণপাত করছিলেন না রাস্তার তদারকির দায়িত্বে থাকা বোদা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী নূর ই আকরাম। বৃহস্পতিবার বিকেলে বরাদ্দ অনুযায়ী কাজের মান নিয়ে প্রশ্ন তুলে এলাকাবাসী কাগজপত্র দেখতে চাইলে মুহূর্তে ওই স্থান ত্যাগ করার চেষ্টা করেন প্রকৌশলী।
এ সময় ধাওয়া করে পথ আটকে তার ব্যাগ তল্লাশি করতে চান তারা। তবে তাতে রাজি ছিলেন না সেই প্রকৌশলী। এতে সৃষ্টি হয় বাগবিতণ্ডা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তার ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে নগদ এক লাখ এবং তার পকেট থেকে আরও ৫০ হাজারসহ মোট দেড় লাখ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে থানা হেফাজতে নেয় পুলিশ।
এর আগে টাকার পরিমাণ এবং নগদ এত টাকা সঙ্গে রাখার কারণ সম্পর্কে জানতে চাইলে অসংলগ্ন কথা বলতে শোনা যায় তাকে। তবে টাকাগুলো তার নিজের এবং ব্যক্তিগত কাজে ব্যবহারের উদ্দেশ্যে রেখেছিলেন উল্লেখ করে নিজেকে নির্দোষ দাবি করেছেন আকরাম।
এদিকে, দায়িত্ব পালনকালে সঙ্গে এত নগদ টাকা পরিবহনের সুযোগ নেই জানিয়ে উপজেলা প্রকৌশলী ফিরোজার রহমান জানান, তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয়সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
-
নতুন বন্ড প্যাটিনসনকে যে পরামর্শ দিলেন সবচেয়ে প্রবীণ বন্ড!
-
মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
-
হ্যাটট্রিক করে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত
-
বোল্ড লুকে তৃণা সাহা, কতটা চেনেন তাকে
-
নাচ থেকে গানে, বয়কট থেকে বিশ্বরেকর্ড রুনা লায়লার
-
ওমর সানীর এক সিনেমার টাকায় ছয়তলা বাড়ি করেছেন নির্মাতা
-
আসছে ‘কল মি বে- ২’, অনন্যার প্রেমজীবনে নতুন ঝড়
-
মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের
-
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
-
এক মহাদেশজুড়ে ঝুঁকি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কতা
-
‘আফগানিস্তানে নারী হওয়াটাই অপরাধ’, কাবুলে নীরবে তালেবানের নিষেধাজ্ঞা ভাঙছেন নারীরা
-
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব কাছে’: ট্রাম্প
-
ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগ: বাহরাইনে ৬৪ শিয়া আলেমকে যাবজ্জীবন
-
অর্থনীতি অস্থিতিশীলের চেষ্টা হলে সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী সাকি
-
জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল