সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

ব্র্যাকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু

Super Admin
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬, ০৮:২৭ এএম
৬৩৭ Shares
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বায়ত্তশাসিত বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্যাংকটি তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগ ইউনিভার্সাল অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়...

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বায়ত্তশাসিত বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্যাংকটি তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগ ইউনিভার্সাল অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।

আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি

পদের নাম: ইউনিভার্সাল অফিসার

বিভাগ: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিসের ওপর ভালো দক্ষতা এবং ব্যাংকিং/আর্থিক সফটওয়্যার সম্পর্কে ধারণাগত জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬

সূত্র: নতুন আরএসএস সোর্স