ইরান যুদ্ধে ‘বড় ধরনের ব্যর্থতা’ স্বীকার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের
ইরানের সঙ্গে যুদ্ধ পরিচালনায় বেশ কিছু ভুল ও মৌলিক ব্যর্থতা ছিল বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুদ্ধের কারণে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি বাড়তে থাকায় সিবিএস নিউজের এক অনুষ্ঠানে তাকে এসব বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয়।
অনুষ্ঠানে জোয়ি আমর নামে এক ব্যক্তি অভিযোগ করেন, যুদ্ধের শুরুতে কুয়েতে একটি সামরিক স্থাপনায় ইরানের হামলায় নিহত ছয় মার্কিন সেনার মধ্যে তার স্ত্রী নিকোল আমরও ছিলেন। স্থাপনাটির নিরাপত্তা যথাযথ ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি ট্রাম্প প্রশাসনের কাছে জবাবদিহি দাবি করেন।
জবাবে ভ্যান্স বলেন, কিছু তথ্য তার কাছে যথাসময়ে পৌঁছায় না। তবে প্রতিটি ব্যর্থতাকে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেবেন। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত অন্তত ২১ মার্কিন সেনা নিহত এবং কয়েকশ আহত হয়েছেন।
ভ্যান্স আরও স্বীকার করেন, সামরিক ঘাঁটিতে সেনাদের অবস্থান নির্ধারণের ক্ষেত্রে বড় ধরনের ভুল ছিল। এসব দুর্বলতা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্বল্পমূল্যের ড্রোনের বাড়তে থাকা হুমকির কথাও উল্লেখ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সেনাদের সুরক্ষা ও প্রাণহানি কমাতে সামরিক কৌশলে পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী যুক্তরাষ্ট্র এখনো কেন চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি, এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, কিছু দিক থেকে যুক্তরাষ্ট্র নির্ণায়ক সাফল্য পেয়েছে। তবে যুদ্ধের ফলাফল ইরানের পদক্ষেপের ওপরও নির্ভর করছে।
ভ্যান্স বলেন, ইরান যাতে নতুন করে পারমাণবিক কর্মসূচি গড়ে না তোলে, সে বিষয়ে দেশটির কাছ থেকে চূড়ান্ত ও দৃঢ় অঙ্গীকার আদায় করতে চায় ওয়াশিংটন।
সূত্র: আনাদোলু এজেন্সি
সূত্র: কালবেলা
-
নতুন বন্ড প্যাটিনসনকে যে পরামর্শ দিলেন সবচেয়ে প্রবীণ বন্ড!
-
মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
-
হ্যাটট্রিক করে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত
-
বোল্ড লুকে তৃণা সাহা, কতটা চেনেন তাকে
-
নাচ থেকে গানে, বয়কট থেকে বিশ্বরেকর্ড রুনা লায়লার
-
ওমর সানীর এক সিনেমার টাকায় ছয়তলা বাড়ি করেছেন নির্মাতা
-
আসছে ‘কল মি বে- ২’, অনন্যার প্রেমজীবনে নতুন ঝড়
-
মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের
-
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
-
এক মহাদেশজুড়ে ঝুঁকি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কতা
-
‘আফগানিস্তানে নারী হওয়াটাই অপরাধ’, কাবুলে নীরবে তালেবানের নিষেধাজ্ঞা ভাঙছেন নারীরা
-
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব কাছে’: ট্রাম্প
-
ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগ: বাহরাইনে ৬৪ শিয়া আলেমকে যাবজ্জীবন
-
অর্থনীতি অস্থিতিশীলের চেষ্টা হলে সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী সাকি
-
জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল