সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

নরসিংদীতে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬, ০৫:৫৮ পিএম
৩৫৬ Shares
নরসিংদীর পলাশে পৃথক ঘটনায় শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও এবং ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া-কান্দাপাড়া ও কামতাল গ্রামে এসব ঘটনা ঘটে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত তারা আক্রান্ত হন। আহতরা হলেন- মো. সাইফুল্লাহ (৪০), হেলেনা বেগম (৪৫), হাফিজা ব...
নরসিংদীর পলাশে পৃথক ঘটনায় শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও এবং ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া-কান্দাপাড়া ও কামতাল গ্রামে এসব ঘটনা ঘটে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত তারা আক্রান্ত হন। আহতরা হলেন- মো. সাইফুল্লাহ (৪০), হেলেনা বেগম (৪৫), হাফিজা বেগম (৬০), খালেক মিয়া (৪০), মো. আল আমিন (৪০), তাসলিমা বেগম (৪৮), আনোয়ারা বেগম (৪৫), শাহিদা বেগম (৪৩), আবদুস সাত্তার (৬৫) ও সালেহা বেগম (৪৫)। তারা ঘোড়াশাল পৌর এলাকা ও ডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। তারা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত ব্যক্তিরা জানান, ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত আটিয়াগাঁও, খিলপাড়া ও কামতাল এলাকায় কয়েকটি শিয়াল একের পর এক মানুষকে কামড়াতে থাকে। তবে মোট কয়টি শিয়াল, তা কেউ জানাতে পারেননি। ভোরে কেউ নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন, আবার সকালে কেউ বাড়ির আঙিনায় বা আশপাশে কাজ করছিলেন। ওই সময় শিয়াল কামড় দেয়। আহত মো. আল আমিন জানান, ফজরের নামাজ আদায় করতে মসজিদের উদ্দেশে বের হলে পথে হঠাৎ একটি শিয়াল পায়ে কামড় দেয়। আশপাশের লোকজন ছুটে এলে শিয়ালটি দৌড়ে পালিয়ে যায়। তিনি বলেন, ‘নরসিংদী সদর হাসপাতালে গিয়ে ডাক্তার দেখিয়েছি, টিকা নিয়েছি। এলাকায় শিয়ালের আতঙ্ক আছে।’ আটিয়াগাঁওয়ের বাসিন্দা এইচ এম কাউসার হোসেন বলেন, ‘ভোরে আটিয়াগাঁও গ্রামের খালেক মিয়া ও আরও দুই নারীকে একটি শিয়াল কামড় দেয়। স্থানীয় লোকজন শিয়ালটিকে ধাওয়া করে গ্রামের একটি বাড়ির পাশের গর্তে ফেলে হত্যা করেন।’ নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপাশা মাসুক বলেন, ‘শিয়ালের কামড়ে আহত ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের র‌্যাবিস ভ্যাকসিন কেন্দ্র থেকে তাদের প্রত্যেককে টিকা দেওয়া হয়েছে। টিকা নিয়ে তারা বাড়ি ফিরেছেন।’

সূত্র: কালবেলা