আবারও আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬, ০৬:১৭ পিএম
৫৩৪
Shares
ভারতের দিল্লিতে জাতীয় পতাকা নিয়ে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলে যোগ দেওয়ার কয়েক মিনিট আগে কক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার আটক হলেন দীপকে। এর আগে ভোটার তালিকার বিশে...
ভারতের দিল্লিতে জাতীয় পতাকা নিয়ে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলে যোগ দেওয়ার কয়েক মিনিট আগে কক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার আটক হলেন দীপকে। এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পরপরই তাকে আটক করা হয়েছিল।
সিজেপির সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকার গ্রেপ্তারও শুক্রবারের মিছিলের অন্যতম কারণ। গত ১৩ অক্টোবর ঐতিহাসিক স্থাপনা যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে নির্ধারিত তালিকা থেকে বাদ দেওয়ার পরদিন সেখানে জাতীয় পতাকা হাতে প্রবেশ করেছিলেন তারা। পরে তাদের গ্রেপ্তার করে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
শুক্রবার দীপকেকে আটকের আগে দিল্লি পুলিশের সদস্যরা তার বাসায় গিয়ে মিছিল আয়োজন না করার বিষয়ে একটি নোটিশ দেন।
ভারতীয় নাগরিক সুরক্ষা বিধির (বিএনএস) ১৬৩ ধারায় জারি করা ওই নোটিশে বলা হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার জন্য নয়াদিল্লি পৌর কাউন্সিলের (এনডিএমসি) অনুমতিও নেওয়া হয়নি। এ অবস্থায় সিজেপি মিছিল করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
গায়ে মহাত্মা গান্ধীর ছবি আঁকা সাদা টি-শার্ট ও জিনস পরা দীপকেকে পুলিশ জানায়, জাতীয় পতাকা ওড়ানো বেআইনি নয়। তবে অনুমতি ছাড়া মিছিল করা এবং লোকসমাগম ঘটানো নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে। এ ক্ষেত্রে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।
৩১ বছর বয়সী এই নেতাকে জাতীয় পতাকা বিধি অনুযায়ী পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের নিয়ম সম্পর্কেও জানানো হয়।
ঘটনাস্থলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়িয়ে বসার ঘরে বসে পুলিশের নোটিশ পড়ছেন দীপকে। কাচের টেবিলের ওপর রাখা কয়েকটি কাগজ পরীক্ষা করতে করতে তিনি পুলিশের এক সদস্যকে প্রশ্ন করেন, ‘আপনারা আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনলেন?’ এরপর নোটিশের বিভিন্ন অংশ পড়ে শোনাতে এবং পুলিশের বক্তব্যের জবাব দিতে দেখা যায় তাকে।
সূত্র : এনডিটিভি
সূত্র: কালবেলা
-
নতুন বন্ড প্যাটিনসনকে যে পরামর্শ দিলেন সবচেয়ে প্রবীণ বন্ড!
-
মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
-
হ্যাটট্রিক করে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত
-
বোল্ড লুকে তৃণা সাহা, কতটা চেনেন তাকে
-
নাচ থেকে গানে, বয়কট থেকে বিশ্বরেকর্ড রুনা লায়লার
-
ওমর সানীর এক সিনেমার টাকায় ছয়তলা বাড়ি করেছেন নির্মাতা
-
আসছে ‘কল মি বে- ২’, অনন্যার প্রেমজীবনে নতুন ঝড়
-
মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের
-
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
-
এক মহাদেশজুড়ে ঝুঁকি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কতা
-
‘আফগানিস্তানে নারী হওয়াটাই অপরাধ’, কাবুলে নীরবে তালেবানের নিষেধাজ্ঞা ভাঙছেন নারীরা
-
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব কাছে’: ট্রাম্প
-
ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগ: বাহরাইনে ৬৪ শিয়া আলেমকে যাবজ্জীবন
-
অর্থনীতি অস্থিতিশীলের চেষ্টা হলে সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী সাকি
-
জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল