ফরিদপুরে ছাত্রীদের উত্ত্যক্ত করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২
ফরিদপুরের সালথায় মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার রামকান্তুপুর ও আটঘর ইউনিয়নের সীমান্তে অবস্থিত বিভাগদী ব্রিজের ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে মাদ্রাসা থেকে ফেরার পথে আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামের তিন মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করেন রামকান্তপুর এলাকার কয়েক যুবক। খবর পেয়ে উত্ত্যক্তকারী ওই যুবকদের ওপর হামলা চালায় বিভাগদী গ্রামের কয়েকজন যুবক। বিষয়টি জানাজানি হলে উভয় ইউনিয়নের দুটি পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এ সময় হামলা চালিয়ে দুটি দোকান ভাঙচুর করা হয় এবং একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
সূত্র: কালবেলা
-
নতুন বন্ড প্যাটিনসনকে যে পরামর্শ দিলেন সবচেয়ে প্রবীণ বন্ড!
-
মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
-
হ্যাটট্রিক করে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত
-
বোল্ড লুকে তৃণা সাহা, কতটা চেনেন তাকে
-
নাচ থেকে গানে, বয়কট থেকে বিশ্বরেকর্ড রুনা লায়লার
-
ওমর সানীর এক সিনেমার টাকায় ছয়তলা বাড়ি করেছেন নির্মাতা
-
আসছে ‘কল মি বে- ২’, অনন্যার প্রেমজীবনে নতুন ঝড়
-
মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের
-
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
-
এক মহাদেশজুড়ে ঝুঁকি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কতা
-
‘আফগানিস্তানে নারী হওয়াটাই অপরাধ’, কাবুলে নীরবে তালেবানের নিষেধাজ্ঞা ভাঙছেন নারীরা
-
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব কাছে’: ট্রাম্প
-
ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগ: বাহরাইনে ৬৪ শিয়া আলেমকে যাবজ্জীবন
-
অর্থনীতি অস্থিতিশীলের চেষ্টা হলে সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী সাকি
-
জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল