অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতিতে নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পিএম আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১০:২০ পিএম অনলাইন সংস্করণ অ- অ+ এ সম্পর্কিত আরও খবর পুঁজিবাজারকে সম্পূর্ণ পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর আইসিবিকে পুরোপুরি ডিজিটাল হতে হবে: অর্থমন্ত্রী ইরান যুদ্ধের প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে ‘অসহনীয়’ চাপ তৈরি করেছে: কাতার সরকারি সিদ্ধান্ত অমান্য করে অর্থমন্ত্রীর নামের আগে ‘মাননীয়’ অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতিতে নতুন স্বাভাবিক অবস্থা:
বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৩ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অর্থনীতি বিভাগের সহযোগিতায় এবং জুনিয়র ইকোনমিস্টস ফোরামের (জেইএফ) উদ্যোগে আয়োজিত জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতিবিষয়ক প্রতিযোগিতা ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী মন্থর প্রবৃদ্ধি, ঋণের উচ্চ ব্যয় এবং বাণিজ্যিক সংরক্ষণবাদের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সঠিক ও তথ্যনির্ভর নীতি-নির্ধারণই অর্থনীতির মূল চাবিকাঠি।’
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নীতি নির্ধারণে বাস্তবসম্মত সমাধান এবং তথ্যের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। অর্থ মন্ত্রণালয়কে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যেখানে সীমিত তথ্যের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নিতে হয়।’
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে আমির খসরু বলেন, ‘জ্বালানির দাম, বৈদেশিক মুদ্রার চাপ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ সৃষ্টি করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কর ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন।’
তিনি বলেন, ‘জনগণের করের প্রতিটি টাকার স্বচ্ছতা ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা কে এম এ শামীম।
-
পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান।
-
জাতিসংঘে নতুন দায়িত্বে জাইমা রহমান, খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ তিনি।
-
বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে তথ্য গোপনের সুযোগ
-
হাসিনা দেশেই আছে। সেটা কি আপনারা জানেন?
-
অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতিতে নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী
-
ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবিকে এআই বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা
-
সব অনিশ্চয়তা উড়িয়ে আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ গড়াচ্ছে মাঠে
-
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান ও সময়সীমা বজায় রাখার কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর
-
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যোগাযোগের নতুন দিগন্ত: চার লেনের মহাসড়ক উদ্বোধন
-
দেশজুড়ে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় যুগান্তকারী বিপ্লব: হয়রানি মুক্ত সেবা
-
উপকূলীয় অঞ্চলে বাঁধ নির্মাণ ও বনায়ন প্রকল্পের ব্যাপক অগ্রগতি
-
স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফেস রিকগনিশন চালু
-
দেশজুড়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম পুরোদমে শুরু
-
কৃষি যান্ত্রিকীকরণে সরকারি প্রণোদনায় কৃষকদের মুখে আনন্দের হাসি
-
নদীমাতৃক দেশের অভ্যন্তরীণ নৌপথে ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা পুনরুদ্ধার