সড়ক খারাপ, রেলপথেও হচ্ছে না, তাই ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত
ঢাকা থেকে সিলেটগামী সড়ক বেহাল হওয়ার কারণে বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্;। কিন্তু সে কর্মসূচি স্থগিত করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। নতুন তারিখও নির্ধারণ করা হয়নি।
সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান আজ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, খুলনার লংমার্চের আগেই সিলেটের লংমার্চ স্থগিত রাখার বিষয়ে কেন্দ্র থেকে নির্দেশনা আসে। এই কর্মসূচি কবে হবে, সে বিষয়ে নতুন কোনো নির্দেশনা পাননি তাঁরা।
সিলেটের লংমার্চ নিয়ে শুরু থেকেই আলাদা পরিকল্পনা ছিল ১১–দলীয় ঐক্যের। গত ৬ আগস্ট কর্মসূচি ঘোষণার সময়ই অন্য বিভাগগুলোর মতো বাস বা সড়কপথের পরিবর্তে সিলেটে রেলপথে লংমার্চ করার কথা জানিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানান, সিলেট অভিমুখী মহাসড়ক বেহাল হওয়ায় স্থানীয় পর্যায় থেকে রেলপথে লংমার্চ করার প্রস্তাব আসে। সে অনুযায়ী, ট্রেনে করে সিলেটে গিয়ে রেলস্টেশনের কাছাকাছি এলাকায় পথসভা করার পরিকল্পনা করা হয়েছিল। এতে সড়কে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে মনে করেছিলেন তাঁরা।
তবে রেলপথে কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে নতুন জটিলতার বিষয় সামনে আসে। লংমার্চের সময় ট্রেনে সাধারণ যাত্রী পরিবহনও চলবে। ফলে একই সময়ে যাত্রীসেবা স্বাভাবিক রেখে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা কতটা সম্ভব, তা নিয়ে আলোচনা শুরু হয়। এ কারণে ট্রেনে লংমার্চের সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আপাতত সিলেটমুখী লংমার্চের নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। দলের শীর্ষ নেতৃত্ব বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
বিগত কর্মসূচি মূল্যায়ন ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে প্রথম আলোকে জানিয়েছেন ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণা করে ১১–দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে এক অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান।
৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে ১১ দল। তৃতীয় কর্মসূচি হিসেবে ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। এর সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়।
তবে চার বিভাগের মধ্যে শেষ কর্মসূচি হিসেবে নির্ধারিত সিলেটমুখী লংমার্চ ২১ নভেম্বর হচ্ছে না। এর নতুন তারিখ কিংবা কর্মসূচি আদৌ হবে কি না, তা নির্ভর করছে ১১ দলের শীর্ষ নেতাদের পরবর্তী বৈঠকের সিদ্ধান্তের ওপর।
সূত্র: প্রথম আলো
-
নতুন বন্ড প্যাটিনসনকে যে পরামর্শ দিলেন সবচেয়ে প্রবীণ বন্ড!
-
মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
-
হ্যাটট্রিক করে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত
-
বোল্ড লুকে তৃণা সাহা, কতটা চেনেন তাকে
-
নাচ থেকে গানে, বয়কট থেকে বিশ্বরেকর্ড রুনা লায়লার
-
ওমর সানীর এক সিনেমার টাকায় ছয়তলা বাড়ি করেছেন নির্মাতা
-
আসছে ‘কল মি বে- ২’, অনন্যার প্রেমজীবনে নতুন ঝড়
-
মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের
-
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
-
এক মহাদেশজুড়ে ঝুঁকি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কতা
-
‘আফগানিস্তানে নারী হওয়াটাই অপরাধ’, কাবুলে নীরবে তালেবানের নিষেধাজ্ঞা ভাঙছেন নারীরা
-
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব কাছে’: ট্রাম্প
-
ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগ: বাহরাইনে ৬৪ শিয়া আলেমকে যাবজ্জীবন
-
অর্থনীতি অস্থিতিশীলের চেষ্টা হলে সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী সাকি
-
জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল