দুর্গাপূজার মহাষ্টমীতে দেশজুড়ে বন্ধ থাকবে সোনা বেচাকেনা
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহাষ্টমীর দিন আগামীকাল সোমবার সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, এদিন সারা দেশে সব জুয়েলারি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ থাকবে।
আজ রোববার জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুসারে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী ও জুয়েলার্স কারিগরদের অনুরোধ জানিয়েছে সমিতি।
এদিকে ১৩ অক্টোবর দেশের বাজারে সোনার দাম কমেছিল। এ দফায় ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা দাম কমে। দাম কমার পর ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম কমে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম কমে দাঁড়ায় ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায়।
একই দিন রুপার দামও কমানো হয়েছিল। তাতে প্রতি ভরি রুপার দাম কমে সর্বোচ্চ ১১৬ টাকা। দাম কমানোর পর ভ্যাটসহ ২২ ক্যারেট মানের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম হয়েছে ৩ হাজার ৯৬৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম হয়েছে ৩ হাজার ৪৪১ টাকা। সনাতন পদ্ধতির রুপার দাম হয়েছে ২ হাজার ৬২৪ টাকা।
বাজুস সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় এক দশক আগে স্বর্ণ তৈরির সঙ্গে যুক্ত কারিগর ও ব্যবসার সঙ্গে যুক্ত কর্মীরা দুর্গাপূজায় সর্বজনীনভাবে এক দিন ছুটি ঘোষণার আবেদন করে। ওই আবেদনের ভিত্তিতে বাজুস বিশেষ সাধারণ সভা করে মহাষ্টমীতে এক দিন সর্বজনীন ছুটির ঘোষণা দেয়। এর পর থেকে প্রতিবছর অষ্টমীতে দেশজুড়ে সোনার দোকান বন্ধ থাকে।
বাজুসের এক নেতা প্রথম আলোকে বলেন, অষ্টমীতে স্বর্ণের কারিগরদের সম্পৃক্ততা বেশি থাকে। এ কারণে তারা ওই দিন ছুটি ঘোষণার আবেদন করেছিল। পরে তা বাজুসের সভায় সিদ্ধান্ত হয়। এর পর থেকে এই প্রথা চলে আসছে।
সূত্র: প্রথম আলো
-
নতুন বন্ড প্যাটিনসনকে যে পরামর্শ দিলেন সবচেয়ে প্রবীণ বন্ড!
-
মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
-
হ্যাটট্রিক করে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত
-
বোল্ড লুকে তৃণা সাহা, কতটা চেনেন তাকে
-
নাচ থেকে গানে, বয়কট থেকে বিশ্বরেকর্ড রুনা লায়লার
-
ওমর সানীর এক সিনেমার টাকায় ছয়তলা বাড়ি করেছেন নির্মাতা
-
আসছে ‘কল মি বে- ২’, অনন্যার প্রেমজীবনে নতুন ঝড়
-
মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের
-
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
-
এক মহাদেশজুড়ে ঝুঁকি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কতা
-
‘আফগানিস্তানে নারী হওয়াটাই অপরাধ’, কাবুলে নীরবে তালেবানের নিষেধাজ্ঞা ভাঙছেন নারীরা
-
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব কাছে’: ট্রাম্প
-
ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগ: বাহরাইনে ৬৪ শিয়া আলেমকে যাবজ্জীবন
-
অর্থনীতি অস্থিতিশীলের চেষ্টা হলে সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী সাকি
-
জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল