১০০ কোটি ব্যয়ে ছবির আয় ৫০০ কোটি ছাড়ালো!
মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক দাপট দেখাচ্ছে বলিউড অভিনেতা অজয় দেবগণের সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। শুধু তাই নয়, নিজের ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয় করা সিনেমার স্বীকৃতিও পেয়েছে এই সিনেমাটি। এবার মুক্তির ১২ দিনে ৫০০ কোটি রুপি আয়ের মধ্য দিয়ে দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার ৫০০ কোটির ক্লাবে নাম লেখালেন অভিনেতা অজয় দেবগণ। এনডিটিভির রিপোর্ট বলছে, ১২ দিনে শুধু ভারতেই ‘দৃশ্যম ৩’ আয় করেছে ৩৮৭ কোটি ৮০ লাখ রুপি। বাকিটা এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। তবে আয়ের এই ধারা দুদিন পর ছন্দ হারাতে পারে। কেননা পূজা উপলক্ষে একাধিক সিনেমা মুক্তি পাবে। যদিও ইতোপূর্বে ব্লকবাস্টার হয়ে গেছে ‘দৃশ্যম ৩’। ১০০ থেকে ১২০ কোটি রুপির মতো বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি। ৫০০ কোটি ছাড়িয়ে এটি বিরাট মাইলফলক স্পর্শ করল। চলতি বছরের বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের সিনেমা এখন এটি। অভিষেক পাঠকের পরিচালনায় ‘দৃশ্যম ৩’ প্রযোজনা করেছে প্যানোরামা স্টুডিওজ ও স্টার স্টুডিও ১৮। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এর সিক্যুয়েল এটি। আগের ছবিগুলোর সঙ্গে এবারের ছবির একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো, এর গল্প মৌলিক। মালায়ালাম সংস্করণের গল্পের সঙ্গে সিনেমাটির কাহিনিগত কোনো যোগসূত্র নেই। এই সিনেমায় অজয় দেবগণের সঙ্গে আছেন জয়দীপ আহলাওয়াত, টাবু, শ্রিয়া সরন, রজত কাপুর, প্রকাশ রাজ, ইশিতা দত্ত প্রমুখ।
-
নতুন বন্ড প্যাটিনসনকে যে পরামর্শ দিলেন সবচেয়ে প্রবীণ বন্ড!
-
মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
-
হ্যাটট্রিক করে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত
-
বোল্ড লুকে তৃণা সাহা, কতটা চেনেন তাকে
-
নাচ থেকে গানে, বয়কট থেকে বিশ্বরেকর্ড রুনা লায়লার
-
ওমর সানীর এক সিনেমার টাকায় ছয়তলা বাড়ি করেছেন নির্মাতা
-
আসছে ‘কল মি বে- ২’, অনন্যার প্রেমজীবনে নতুন ঝড়
-
মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের
-
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
-
এক মহাদেশজুড়ে ঝুঁকি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কতা
-
‘আফগানিস্তানে নারী হওয়াটাই অপরাধ’, কাবুলে নীরবে তালেবানের নিষেধাজ্ঞা ভাঙছেন নারীরা
-
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব কাছে’: ট্রাম্প
-
ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগ: বাহরাইনে ৬৪ শিয়া আলেমকে যাবজ্জীবন
-
অর্থনীতি অস্থিতিশীলের চেষ্টা হলে সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী সাকি
-
জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল