হোপের সেঞ্চুরির পর পলের ৫ উইকেট, ভারতকে হারিয়ে সিরিজ সমতায় উইন্ডিজ
ভারতের কাছে ওয়ানডে সিরিজ হারলেও পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ছেড়ে কথা বলছে না ওয়েস্ট ইন্ডিজ। ভারতের কাছে প্রথম ও তৃতীয় ম্যাচ হারলেও দ্বিতীয় ও চতুর্থ ম্যাচে জিতে সিরিজে সমতায় এসেছে উইন্ডিজরা। শাই হোপের আরেকটি তাণ্ডব চালানো সেঞ্চুরির পর বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন মিডিয়াম পেসার কিমো পল। পাঁচ ম্যাচ সিরিজে শিরোপার ফয়সালা হবে শেষ ম্যাচে বেঙ্গালুরুতে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে। ভারত জবাব দিতে নেমে ১৯.৩ ওভারে ২২৩ রান তুলে অলআউট হয়। চতুর্থ ম্যাচে ২৪ রানের জয় তুলে সিরিজে সমতায় আসে শাই হোপের দল। হারলেই সিরিজ হার নিশ্চিত এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ব্যাট হাতে ঝড় তোলেন উইন্ডিজদের অধিনায়ক হোপ। ২৮ বলে ফিফটি করা হোপ সেঞ্চুরি তোলেন ৫০ বলে। তার এ ইনিংসে চারটি চারের সাথে ৯টি ছক্কার মার ছিল। ১০২ রান করে অপরাজিত থাকেন এ ডানহাতি ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন শেরফান রাদারফোর্ড। এছাড়া ৩৩, ২৪ ও ২১ রান করে করেন শিমরন হেটমায়ার, রোভমান পাওয়েল এবং অ্যান্ড্রু জুয়েল। ভারতের আর্শদীপ সিং, প্রিন্স যাদব ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ভারতের ওপেনার সঞ্জু স্যামসন ফিফটি তুলে নেন। ৫৬ রান করে তিনি কিমো পলের বলে বোল্ড হন। অপর ওপেনার অভিষেক শর্মা ২৯ রান করে আউট হন। এরপর তিলক ভার্মার ৪৩ ও নিতিশ কুমার রেড্ডি ৪১ রান করলে শুধু ভারতের পরাজয়ের ব্যবধান কমে। ২৪ রানে জিতে সিরিজে সমতায় আসে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের মিডিয়াম পেসার কিমো পল ৪১ রান দিয়ে ৫ উইকেট নেন। দুটি উইকেট নেন গুডাকেশ মোতি এবং একটি উইকেট নেন রোমারিও শেফার্ড।
-
নতুন বন্ড প্যাটিনসনকে যে পরামর্শ দিলেন সবচেয়ে প্রবীণ বন্ড!
-
মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
-
হ্যাটট্রিক করে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত
-
বোল্ড লুকে তৃণা সাহা, কতটা চেনেন তাকে
-
নাচ থেকে গানে, বয়কট থেকে বিশ্বরেকর্ড রুনা লায়লার
-
ওমর সানীর এক সিনেমার টাকায় ছয়তলা বাড়ি করেছেন নির্মাতা
-
আসছে ‘কল মি বে- ২’, অনন্যার প্রেমজীবনে নতুন ঝড়
-
মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের
-
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
-
এক মহাদেশজুড়ে ঝুঁকি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কতা
-
‘আফগানিস্তানে নারী হওয়াটাই অপরাধ’, কাবুলে নীরবে তালেবানের নিষেধাজ্ঞা ভাঙছেন নারীরা
-
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব কাছে’: ট্রাম্প
-
ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগ: বাহরাইনে ৬৪ শিয়া আলেমকে যাবজ্জীবন
-
অর্থনীতি অস্থিতিশীলের চেষ্টা হলে সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী সাকি
-
জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল