‘জনসেবার সুযোগ সব সময় পাওয়া যায় না’
দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি একসময় রাজনীতিতে সক্রিয় ছিলেন সোহেল রানা। এখন সিনেমা না করলেও সামাজিক নানা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব দেখা যায় এই অভিনেতাকে। দেশজুড়ে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা তুলে ধরে এডিস মশার প্রজননস্থল পরিষ্কারে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরুর আহ্বান জানিয়েছেন বাংলা সিনেমার ড্যাশিং নায়ক ও প্রযোজক সোহেল রানা। বুধবার দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে সোহেল রানা বলেন, দেশের মানুষের সেবা করার সুযোগ সব সময় আসে না। তাই নিজ নিজ এলাকার নেতাকর্মীদের নিয়ে যেসব স্থানে এডিস মশা জন্মাতে পারে, সেসব অপরিচ্ছন্ন স্থান পরিষ্কারে এগিয়ে আসা উচিত। সোহেল রানার ভাষ্য, এ ধরনের উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন জনস্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখা সম্ভব, অন্যদিকে মানুষের সঙ্গে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের সম্পৃক্ততাও বাড়বে। সোহেল রানা বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন। এ সময় রাজনৈতিক দলগুলো থেকে মনোনয়নপ্রত্যাশীদের জন্য জনসেবামূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। মাইকিং করে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কিশোরদের সম্পৃক্ত করে দেশজুড়ে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালান। সোহেল রানার ভাষ্য, এ উদ্যোগ মানুষের কল্যাণে ভূমিকা রাখার পাশাপাশি জনসাধারণের কাছে নিজেদের দায়বদ্ধতা ও সাংগঠনিক অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি করতে পারে। তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে ঝাঁপিয়ে পড়তে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
-
নতুন বন্ড প্যাটিনসনকে যে পরামর্শ দিলেন সবচেয়ে প্রবীণ বন্ড!
-
মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
-
হ্যাটট্রিক করে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত
-
বোল্ড লুকে তৃণা সাহা, কতটা চেনেন তাকে
-
নাচ থেকে গানে, বয়কট থেকে বিশ্বরেকর্ড রুনা লায়লার
-
ওমর সানীর এক সিনেমার টাকায় ছয়তলা বাড়ি করেছেন নির্মাতা
-
আসছে ‘কল মি বে- ২’, অনন্যার প্রেমজীবনে নতুন ঝড়
-
মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের
-
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
-
এক মহাদেশজুড়ে ঝুঁকি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কতা
-
‘আফগানিস্তানে নারী হওয়াটাই অপরাধ’, কাবুলে নীরবে তালেবানের নিষেধাজ্ঞা ভাঙছেন নারীরা
-
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব কাছে’: ট্রাম্প
-
ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগ: বাহরাইনে ৬৪ শিয়া আলেমকে যাবজ্জীবন
-
অর্থনীতি অস্থিতিশীলের চেষ্টা হলে সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী সাকি
-
জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল