বন্ধু রুশনাফকে হারিয়ে যে আফসোসের কথা বললেন শ্রিয়া
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বনানীতে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। রুশনাফের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের বন্ধু, অভিনেত্রী শ্রিয়া সর্বজায়া। তিনি অভিনেতা আলী যাকের ও সারা যাকেরের মেয়ে। সোমবার দুপুরে এক পোস্টে শ্রিয়া লিখেন,“মরেই গেলা রুশনাফ? তোমার আরও ভালো বন্ধু হতে পারিনি, এই আফসোসটা সারা জীবন থেকে যাবে। আশা করি, অবশেষে তুমি একটু শান্তি পাবে। সব সময়ের জন্য ভালোবাসা ও আলিঙ্গন।” পরে আরেক পোস্টে শ্রিয়া জানান, আগামী বুধবার (১৪ অক্টোবর) ফজরের নামাজের পর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে রুশনাফের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ বনানীর বাসভবনে নেওয়া হবে এবং সকাল ৯টা পর্যন্ত সেখানে রাখা হবে। জানা গেছে, রুশনাফ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। রুশনাফ ওয়াদুদ ব্লান্ডারওয়্যার ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে পরিচিতি লাভ করেন। গানের পাশাপাশি গীতিকার হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। পরবর্তী সময়ে দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেও কাজ করেন রুশনাফ। এই ব্যান্ডের ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গান দুটি শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত। গানের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন রুশনাফ। ২০১৯ সালে মুক্তি পাওয়া ইমপ্রেস টেলিফিল্মের প্রশংসিত অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’য় অভিনয় করেছিলেন তিনি।
-
নতুন বন্ড প্যাটিনসনকে যে পরামর্শ দিলেন সবচেয়ে প্রবীণ বন্ড!
-
মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
-
হ্যাটট্রিক করে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত
-
বোল্ড লুকে তৃণা সাহা, কতটা চেনেন তাকে
-
নাচ থেকে গানে, বয়কট থেকে বিশ্বরেকর্ড রুনা লায়লার
-
ওমর সানীর এক সিনেমার টাকায় ছয়তলা বাড়ি করেছেন নির্মাতা
-
আসছে ‘কল মি বে- ২’, অনন্যার প্রেমজীবনে নতুন ঝড়
-
মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের
-
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
-
এক মহাদেশজুড়ে ঝুঁকি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কতা
-
‘আফগানিস্তানে নারী হওয়াটাই অপরাধ’, কাবুলে নীরবে তালেবানের নিষেধাজ্ঞা ভাঙছেন নারীরা
-
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব কাছে’: ট্রাম্প
-
ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগ: বাহরাইনে ৬৪ শিয়া আলেমকে যাবজ্জীবন
-
অর্থনীতি অস্থিতিশীলের চেষ্টা হলে সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী সাকি
-
জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল