সংবাদ প্রহর
ই-পেপার
২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সংবাদ প্রহর সংস্করণ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে
নিহত ১০
নিজস্ব প্রতিবেদক:
২০ অক্টোবর ২০২৬

নাটোরের বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভোরে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৯ জন নিহত হন। পরে আরও একজনের মৃত্যু হয়। আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বালুবোঝাই একটি ট্রাকের যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ৯ জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে।’

নিহতের সংখ্যা আরও বাড়তে বলে জানান তিনি।

নিহতদের মধ্যে একটি ১০ বছর বয়সী কন্যাশিশু রয়েছে। এ ছাড়া চালক-হেলপারসহ নিহতরা সবাই পুরুষ।

বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম। তিনি আরও বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সংবাদ প্রহর
সংবাদ প্রহর
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০১:০৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২৬, ০৬:৫২ এএম

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

জাতীয়
নিজস্ব প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: মোঃ আনোয়ার হোসেন | বার্তা সম্পাদক: মোঃ আনোয়ার হোসেন

© ২০২৬ সংবাদ প্রহর। সর্বস্বত্ব সংরক্ষিত।