সংবাদ প্রহর
ই-পেপার
১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সংবাদ প্রহর সংস্করণ
পাকিস্তানি ‘শেইদাই’-এর হুবহু নকল নিলয়-হিমির নাটক!

পাকিস্তানি ‘শেইদাই’-এর হুবহু
নকল নিলয়-হিমির নাটক!
নিজস্ব প্রতিবেদক:
১৬ অক্টোবর ২০২৬
পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’ থেকে গল্প হুবহু নকলের অভিযোগ উঠেছে তানভীর তন্ময় পরিচালিত বাংলাদেশি নাটক ‘প্রথম প্রেমের গল্প’-এর বিরুদ্ধে। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি ইউটিউবে নাটকটির দুটি পর্ব প্রকাশিত হওয়ার পরেই বিতর্কের সৃষ্টি হয়। দর্শকদের একটি বড় অংশ অভিযোগ করছেন, পাকিস্তানি নাটকের কাহিনি অবিকল ব্যবহার করা হলেও নাটকে কোনো লেখকের নাম রাখা হয়নি। এমনকি ইউটিউবের শিল্পী ও কুশলীদের তালিকা কিংবা নাটকের পোস্টারেও চিত্রনাট্যকার বা মূল রচয়িতার নাম উল্লেখ করা হয়নি। নাটকটিতে নিলয় ও হিমি ছাড়াও অভিনয় করেছেন ফারিন খানসহ আরও কয়েকজন সুপরিচিত অভিনয়শিল্পী। ইন্টারনেটের এই যুগে বিশ্বের যে কোনো দেশের নাটক দেখা সহজ হওয়ায় কপি করার বিষয়টি দর্শকরা দ্রুত ধরে ফেলছেন। অনেকেই মন্তব্য করছেন, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমির মতো জনপ্রিয় শিল্পীদের কাছ থেকে দর্শক সবসময় মৌলিক কাজের আশা করেন। বিদেশি নাটকের গল্প এভাবে অনুকরণ করা হলে দেশীয় নাটকের নিজস্ব মৌলিকতা ও স্বকীয়তা নষ্ট হতে পারে বলে মনে করেন তারা। এতে তাৎক্ষণিকভাবে ভিউ বাড়লেও দীর্ঘমেয়াদে নাটকের মান নিয়ে প্রশ্ন থেকে যায়।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সংবাদ প্রহর
সংবাদ প্রহর
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০১:০৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৬, ১১:২৩ এএম

পাকিস্তানি ‘শেইদাই’-এর হুবহু নকল নিলয়-হিমির নাটক!

জাতীয়
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানি ‘শেইদাই’-এর হুবহু নকল নিলয়-হিমির নাটক!
পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’ থেকে গল্প হুবহু নকলের অভিযোগ উঠেছে তানভীর তন্ময় পরিচালিত বাংলাদেশি নাটক ‘প্রথম প্রেমের গল্প’-এর বিরুদ্ধে। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি ইউটিউবে নাটকটির দুটি পর্ব প্রকাশিত হওয়ার পরেই বিতর্কের সৃষ্টি হয়। দর্শকদের একটি বড় অংশ অভিযোগ করছেন, পাকিস্তানি নাটকের কাহিনি অবিকল ব্যবহার করা হলেও নাটকে কোনো লেখকের নাম রাখা হয়নি। এমনকি ইউটিউবের শিল্পী ও কুশলীদের তালিকা কিংবা নাটকের পোস্টারেও চিত্রনাট্যকার বা মূল রচয়িতার নাম উল্লেখ করা হয়নি। নাটকটিতে নিলয় ও হিমি ছাড়াও অভিনয় করেছেন ফারিন খানসহ আরও কয়েকজন সুপরিচিত অভিনয়শিল্পী। ইন্টারনেটের এই যুগে বিশ্বের যে কোনো দেশের নাটক দেখা সহজ হওয়ায় কপি করার বিষয়টি দর্শকরা দ্রুত ধরে ফেলছেন। অনেকেই মন্তব্য করছেন, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমির মতো জনপ্রিয় শিল্পীদের কাছ থেকে দর্শক সবসময় মৌলিক কাজের আশা করেন। বিদেশি নাটকের গল্প এভাবে অনুকরণ করা হলে দেশীয় নাটকের নিজস্ব মৌলিকতা ও স্বকীয়তা নষ্ট হতে পারে বলে মনে করেন তারা। এতে তাৎক্ষণিকভাবে ভিউ বাড়লেও দীর্ঘমেয়াদে নাটকের মান নিয়ে প্রশ্ন থেকে যায়।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সংবাদ প্রহর

সম্পাদক ও প্রকাশক: মোঃ আনোয়ার হোসেন | বার্তা সম্পাদক: মোঃ আনোয়ার হোসেন

© ২০২৬ সংবাদ প্রহর। সর্বস্বত্ব সংরক্ষিত।