সংবাদ প্রহর
ই-পেপার
১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সংবাদ প্রহর সংস্করণ
গণহত্যায় জড়িত আসাদের মিত্রকে লেবানন থেকে অপহরণ করল সিরিয়ার গোয়েন্দারা

গণহত্যায় জড়িত আসাদের মিত্রকে লেবানন
থেকে অপহরণ করল সিরিয়ার গোয়েন্দারা
অনলাইন ডেস্ক:
১৬ অক্টোবর ২০২৬
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্র তুর্কি-সিরীয় আধাসামরিক বাহিনীর এক প্রধানকে লেবানন থেকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা। তার দাবি, সিরিয়া ও তুরস্কের গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে ধরে নিয়ে গেছেন। তবে এ অভিযানের বিষয়ে লেবাননের কর্তৃপক্ষকে আগে থেকে জানানো হয়নি। শুক্রবার (১৬ অক্টোবর) এএফপিকে দেওয়া বক্তব্যে ওই কর্মকর্তা এসব তথ্য জানান। এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছিল, আলি কায়ালি নামে পরিচিত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মিহরাজ উরাল নামেও পরিচিত। ২০১৩ সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় দেশটির সুন্নি মুসলিম-অধ্যুষিত বানিয়াস ও বায়দা শহরে অন্তত ২৪৮ জনকে গণহত্যার ঘটনায় কায়ালিকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এর আগে সিরিয়ার এক নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছিল, তুর্কি বংশোদ্ভূত হলেও সিরিয়ার নাগরিকত্ব পাওয়া কায়ালিকে লেবাননের পক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালিত এক নিরাপত্তা অভিযানে আটক করা হয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে লেবাননের নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, অভিযানের বিষয়ে লেবাননের কর্তৃপক্ষকে কিছু জানানো হয়নি। তিনি বলেন, সিরিয়া ও তুরস্কের গোয়েন্দা সংস্থার সদস্যরা বৈরুতের কাছের পার্বত্য এলাকা মানসুরিয়েহ থেকে ওই ব্যক্তিকে অপহরণ করেন। পরে তাকে লেবাননে অবস্থিত সিরীয় দূতাবাসে নেওয়া হয় এবং সেখান থেকে সিরিয়ায় স্থানান্তর করা হয় বলে জানান ওই কর্মকর্তা। সূত্র : টাইমস অব ইসরায়েল

সূত্র: কালবেলা

সংবাদ প্রহর
সংবাদ প্রহর
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০১:০৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৯ পিএম

গণহত্যায় জড়িত আসাদের মিত্রকে লেবানন থেকে অপহরণ করল সিরিয়ার গোয়েন্দারা

জাতীয়
অনলাইন ডেস্ক

সম্পাদক ও প্রকাশক: মোঃ আনোয়ার হোসেন | বার্তা সম্পাদক: মোঃ আনোয়ার হোসেন

© ২০২৬ সংবাদ প্রহর। সর্বস্বত্ব সংরক্ষিত।