সংবাদ প্রহর
ই-পেপার
১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সংবাদ প্রহর সংস্করণ
ডোপ টেস্টে পুলিশ সদস্যের শরীরে মিলল মাদকের উপস্থিতি, নেওয়া হচ্ছে ব্যবস্থা

ডোপ টেস্টে পুলিশ সদস্যের শরীরে মিলল
মাদকের উপস্থিতি, নেওয়া হচ্ছে ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক:
১৩ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদক গ্রহণের উপস্থিতি শনাক্ত হয়েছে জেলা পুলিশের এক সদস্য মো. ওসমান গনির শরীরে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ওই পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হয়। পরীক্ষার ফলাফলে তিনি পজিটিভ হন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মো. শামসুল আলম জানান, মঙ্গলবার পুলিশ সদস্য ওসমান গনির ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপের জন্য রিপোর্টটি পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডোপ টেস্টে পজিটিভ হওয়া মো. ওসমান গনি কিশোরগঞ্জ জেলা পুলিশের একজন ড্রাইভার কনস্টেবল। তিনি ঢাকা জেলার ধামরাই থানার সাহাবেলীশ্বর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে। এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এ নীতি শুধু সাধারণ মানুষের জন্য নয়, পুলিশ সদস্যদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। পুলিশের কোনো সদস্যের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা থাকুক, তা কোনোভাবেই কাম্য নয়। তিনি আরও বলেন, জেলা পুলিশ মাদকের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকার বিষয়টি নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ কারণে যেসব পুলিশ সদস্যকে সন্দেহ হচ্ছে, তাদের ডোপ টেস্ট করানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কনস্টেবল মো. ওসমান গনির ডোপ টেস্ট করা হয়। পুলিশ সুপার বলেন, ডোপ টেস্টে ওই সদস্যের রিপোর্ট পজিটিভ আসায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সংবাদ প্রহর
সংবাদ প্রহর
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০১:০৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর, ২০২৬, ০৫:৩৬ পিএম

ডোপ টেস্টে পুলিশ সদস্যের শরীরে মিলল মাদকের উপস্থিতি, নেওয়া হচ্ছে ব্যবস্থা

জাতীয়
নিজস্ব প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: মোঃ আনোয়ার হোসেন | বার্তা সম্পাদক: মোঃ আনোয়ার হোসেন

© ২০২৬ সংবাদ প্রহর। সর্বস্বত্ব সংরক্ষিত।