সংবাদ প্রহর
ই-পেপার
১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সংবাদ প্রহর সংস্করণ
নিউইয়র্কে কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নিউইয়র্কে কেনেডি বিমানবন্দরে হেনস্তার
শিকার ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক:
১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের প্রবাসী নেতাকর্মী ও সমর্থকদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ অক্টোবর) দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান ও মন্তব্য করেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দর চত্বরে হুইলচেয়ারে বসা অবস্থায় ড. মুহাম্মদ ইউনূসের দিকে এগিয়ে এসে কিছু ব্যক্তি উচ্চ স্বরে স্লোগান দিচ্ছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। এ সময় তাকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেররিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করতে শোনা যায়। পরে নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন। ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তিদের আওয়ামী লীগ ও যুবলীগের প্রবাসী নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তাদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ড. ইউনূসের নিউইয়র্ক সফরের সময়ও জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগ-সমর্থক প্রবাসীদের বিক্ষোভের ঘটনা ঘটে। ওই সময় তার সফরসঙ্গীদের লক্ষ্য করেও স্লোগান দেওয়া হয় এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেনের দিকে ডিম ছোড়ার ঘটনা ঘটে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সংবাদ প্রহর
সংবাদ প্রহর
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০১:০৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর, ২০২৬, ০৯:৫৭ এএম

নিউইয়র্কে কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জাতীয়
নিজস্ব প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: মোঃ আনোয়ার হোসেন | বার্তা সম্পাদক: মোঃ আনোয়ার হোসেন

© ২০২৬ সংবাদ প্রহর। সর্বস্বত্ব সংরক্ষিত।