সংবাদ প্রহর
ই-পেপার
১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সংবাদ প্রহর সংস্করণ
৩০ ঘণ্টা পর চুয়েটের অবরুদ্ধ ভিসিকে উদ্ধার, নেওয়া হচ্ছে হাসপাতালে

৩০ ঘণ্টা পর চুয়েটের অবরুদ্ধ
ভিসিকে উদ্ধার, নেওয়া হচ্ছে হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক:
১৩ অক্টোবর ২০২৬

প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর শারীরিক অসুস্থতার কারণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। মাথাব্যথা ও বুকে ব্যথার কথা জানিয়ে দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় হাসপাতালে যেতে সহযোগিতা চান তিনি। এরপর তাকে উদ্ধারে উদ্যোগ নেয় প্রশাসন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মাসুদ আলম ও জেলা সিভিল সার্জনসহ প্রশাসনের কর্মকর্তারা চুয়েট ক্যাম্পাসে যান।

এর আগে, দুপুর ২টা ২২ মিনিটে প্রকাশিত ৫৪ সেকেন্ডের ভিডিওতে উপাচার্য বলেন, ‘সারারাত নির্ঘুম কাটিয়েছি, কথা বলার অবস্থায় নেই।’

তিনি জানান, সোমবার দুপুর ১২টা থেকে তারা বিদ্যুৎ সংযোগবিহীন অবস্থায় রয়েছেন এবং খাবারের সরবরাহও ঠিকমতো ছিল না। সোমবার দুপুরের খাবার থেকে মঙ্গলবার সকালের নাশতা পর্যন্ত ঠিকমতো খেতে পারেননি তারা। রাত ২টার দিকে পুলিশ সরবরাহ করা কিছু খাবার খেয়েছেন। সারারাত নির্ঘুম কাটানোর পর মঙ্গলবার সকাল থেকে তার প্রচণ্ড মাথাব্যথা ও হালকা বুকে ব্যথা শুরু হয়। দুপুর ১২টার পর ব্যথা বাড়তে থাকায় কথা বলার অবস্থায় ছিলেন না তিনি। এ অবস্থায় স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে যাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য।

ক্যাম্পাসে পৌঁছে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, ‘নবনিযুক্ত ভিসি হিসেবে যিনি এখানে এসেছেন, উনি শারীরিকভাবে অসুস্থ ফিল করছে। তাকে চিকিৎসার জন্য আমরা নিয়ে যেতে এসেছি।’

ভিসি নিয়োগ ও চলমান আন্দোলনের বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘এটি সরকারের সিদ্ধান্ত। এখানে কে ভাইস চ্যান্সেলর হিসেবে আসবে, কে থাকবেন, এটি তো আসলে আমাদের সিদ্ধান্ত নয়, এটি সরকারের সিদ্ধান্ত। অবশ্যই আপনাদের মেসেজটা সরকার জানে, আমরা আবারও জানিয়ে দিব।’

তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাবেক উপাচার্য, শিক্ষক সমিতি, রেজিস্ট্রার ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে সংকট সমাধানে আলোচনার চেষ্টা করা হয়েছে।

এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে উপাচার্যের সঙ্গে থাকা এক ব্যক্তির বিরুদ্ধে হামলা ও নিরাপত্তাসংক্রান্ত অভিযোগ তোলা হয়। জবাবে জেলা প্রশাসক প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এদিকে, পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস থেকে বের করে নেওয়া হয় অধ্যাপক শেখ শরীফুল আলমকে। এসময় শিক্ষার্থীদের বলতে শোনা যায়, ‘আজকে এই চুয়েট থেকে উনি আমাদের জেলা প্রশাসকের মাধ্যমে বের হয়ে যাচ্ছেন একটামাত্র শর্তে, উনি আর কখনো এই চুয়েটের মাটিতে পা রাখবেন না।’

এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতেও দেখা যায়।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে তাকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ এবং শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

সোমবার সকালে উপাচার্য ক্যাম্পাসে এলে সকাল সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীরা তার দপ্তরের সামনে জড়ো হন এবং কার্যালয় ছাড়ার সময়সীমা বেঁধে দেন। এর আগে ছাত্রদল নেতাদের নিয়ে শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেন তিনি।

তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের ফটকে আবারও তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে উপাচার্যসহ ১১ জন ভবনের ভেতরে আটকা পড়েন। তাদের মধ্যে চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, চারজন সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা রয়েছেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সংবাদ প্রহর
সংবাদ প্রহর
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০১:০৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর, ২০২৬, ০৬:৩০ পিএম

৩০ ঘণ্টা পর চুয়েটের অবরুদ্ধ ভিসিকে উদ্ধার, নেওয়া হচ্ছে হাসপাতালে

জাতীয়
নিজস্ব প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: মোঃ আনোয়ার হোসেন | বার্তা সম্পাদক: মোঃ আনোয়ার হোসেন

© ২০২৬ সংবাদ প্রহর। সর্বস্বত্ব সংরক্ষিত।