রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের রপ্তানি খাতে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। ঐতিহ্যবাহী তৈরি পোশাকের পাশাপাশ চামড়াজাত পণ্য, প্লাস্টিক সামগ্রী, সফটওয়্যার ও কৃষিজাত প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, সরকার নতুন নতুন আন্তর্জাতিক বাজার অনুসন্ধানে নানামুখী কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। বিশেষ করে জাপান, অস্ট্রেলিয়া ও লাতিন আমেরিকার দেশগুলোতে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাওয়ার ফলে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
রপ্তানিকারকরা বলছেন, গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং চট্টগ্রাম বন্দরের দ্রুত পণ্য খালাস কার্যক্রম অব্যাহত থাকলে আগামীতে রপ্তানির এই ধারা আরও বেগবান হবে।