সংবাদ প্রহর
ই-পেপার
০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সংবাদ প্রহর সংস্করণ
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা, জানুন বিস্তারিত
বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)। ছবি: সংগৃহীত
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে
নতুন নির্দেশনা, জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক:
০৬ অক্টোবর ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশে ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীরা একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না। কেবল পরবর্তী দুই সপ্তাহের নির্ধারিত তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) আইভ্যাকের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

আইভ্যাক জানিয়েছে, পরবর্তী দুই সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট স্লট সাধারণত প্রতি বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হবে। তবে সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের জন্য স্লটের প্রাপ্যতার ওপর বিষয়টি নির্ভর করবে।

নির্দেশনা অনুযায়ী, স্লট পাওয়া সাপেক্ষে রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা থাকবে।

তবে আবেদনকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একই দিনের অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ থাকছে না। আবেদনকারীরা শুধু পরবর্তী দুই সপ্তাহের মধ্যে থাকা তারিখগুলো নির্বাচন করতে পারবেন।

আইভ্যাকের নতুন এই নিয়মের ফলে আবেদনকারীদের আগে থেকেই সম্ভাব্য ভ্রমণের তারিখ বিবেচনা করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে অ্যাপয়েন্টমেন্টের নামে দালাল বা প্রতারক চক্রের খপ্পরে না পড়ার বিষয়েও সতর্ক থাকতে হবে। অতিরিক্ত অর্থের বিনিময়ে দ্রুত বা নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে তা যাচাই না করে কোনো অর্থ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতীয় ভিসা আবেদনকারীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে সরাসরি অনুমোদিত প্রক্রিয়ায় আবেদন করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: আইভ্যাক

সংবাদ প্রহর
সংবাদ প্রহর
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০১:০৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ অক্টোবর, ২০২৬, ১০:২২ পিএম

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা, জানুন বিস্তারিত

জাতীয়
নিজস্ব প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: মোঃ আনোয়ার হোসেন | বার্তা সম্পাদক: মোঃ আনোয়ার হোসেন

© ২০২৬ সংবাদ প্রহর। সর্বস্বত্ব সংরক্ষিত।