সংবাদ প্রহর
ই-পেপার
০৪ অক্টোবর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সংবাদ প্রহর সংস্করণ
জাতিসংঘে নতুন দায়িত্বে জাইমা রহমান, খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ তিনি।

জাতিসংঘে নতুন দায়িত্বে জাইমা রহমান, খলিলুর
রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ তিনি।
নিজস্ব প্রতিবেদক:
০৪ অক্টোবর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সভাপতির কার্যালয়ের কর্মকর্তাদের তালিকায় তার নাম ও পদবি উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, জাইমা রহমান খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তার পেশাগত পরিচিতিতে তাকে যুক্তরাজ্য ও বাংলাদেশে অভিজ্ঞ ব্যারিস্টার এবং আইন ও নীতি বিষয়ক পেশাজীবী হিসেবে উল্লেখ করা হয়েছে।

খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন দায়িত্বে একাধিক কর্মকর্তা কাজ করছেন। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে জাইমা রহমান ছাড়াও আব্দুল আলিম, মোয়াজ্জেম হোসেন, মাফিজুল ইসলাম, জাকির আহমেদ এবং মো. রফিকুল আলম মোল্লা রয়েছেন।

আব্দুল আলিম ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পালন করছেন। মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ পরিস্থিতিতে থাকা দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি। আইন বিষয়ে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তথ্যও প্রকাশিত হয়েছে।

সংবাদ প্রহর
সংবাদ প্রহর
প্রিন্ট এর তারিখঃ ০৫ অক্টোবর, ২০২৬, ০৯:০৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম

জাতিসংঘে নতুন দায়িত্বে জাইমা রহমান, খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ তিনি।

রাজনীতি
নিজস্ব প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: মোঃ আনোয়ার হোসেন | বার্তা সম্পাদক: মোঃ আনোয়ার হোসেন

© ২০২৬ সংবাদ প্রহর। সর্বস্বত্ব সংরক্ষিত।